১২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র ঈদুল আজহায় কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার শুভেচ্ছা বিনিময় 

গাজীপুরঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কাশিমপুরবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খালিদ হোসেন।

ঈদ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল আজহা আমাদের ভ্রাতৃত্ববোধ ও মানবিকতার শিক্ষা দেয়। এই ঈদ হোক সকল বিভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর উপলক্ষ।”

তিনি আরও বলেন, ঈদের সময় যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে পারেন, সে লক্ষ্যে কাশিমপুর থানা পুলিশ মাঠে সক্রিয় থাকবে। যেকোনো ধরনের অপরাধ, চুরি, ছিনতাই কিংবা বিশৃঙ্খলা রোধে পুলিশের টহল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

ওসি মোল্লা খালিদ হোসেন সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, “ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সবার মাঝে ভাগাভাগি করা যায়।”

শেষে তিনি কাশিমপুরবাসীর সুখ, শান্তি ও নিরাপদ ঈদ উদযাপন কামনা করেন।

উল্লেখ্য, কাশিমপুরে যোগদানের মাত্র ছয় মাসের মধ্যেই মাদকবিরোধী সাঁড়াশি অভিযানের মাধ্যমে এলাকার বিভিন্ন স্থানে মাদক নিয়ন্ত্রণে ব্যাপক অগ্রগতি এনে আলোচনায় এসেছেন কাশিমপুর থানার ওসি মোল্লা খালিদ। এরই স্বীকৃতিস্বরুপ পেয়েছেন মেট্রোপলিটন পুলিশের কমিশনারের পক্ষ হতে পুরষ্কার। এছাড়া এলাকায় অন্যান্য অপরাধ দমনেও রয়েছে ব্যাপক সুনাম।

Tag :
About Author Information

জনপ্রিয়

দুর্গাপূজা উপলক্ষে সাভারে বিএনপি’র উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের মাঝে নগদ অর্থ বিতরণ

পবিত্র ঈদুল আজহায় কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার শুভেচ্ছা বিনিময় 

প্রকাশের সময়ঃ ১০:২৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬