১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের কাশিমপুরে সেচ্ছাসেবক দলের নেতা অপহরণ মামলায় গ্রেফতার

গাজীপুরঃ গাজীপুরের কাশিমপুরে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় মো. সোহেল রানা (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কাশিমপুর থানা পুলিশ। গত ২৭ মার্চ সংঘটিত অপহরণের ঘটনার তদন্তে নেমে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, মামলার বাদী গত ২৭ মার্চ দুপুর ১২টার দিকে কাঁচাবাজার করার জন্য অটোরিকশা যোগে কাশিমপুর বাজারের দিকে রওনা দেন। পথে সুরাবাড়ি রাইস মিল এলাকায় পৌঁছালে ৪-৫ জন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত তার গতিরোধ করে জোরপূর্বক একটি সাদা প্রাইভেটকারে (রেজি: নং- ঢাকা মেট্রো-গ-২১-২৯৫২) তুলে নেয়। অপহরণকারীরা বাদীর মুখ ও হাত বেঁধে এবং মাথায় কালো ক্যাপ পরিয়ে এলোপাথাড়ি মারপিট করে।

পরে দুর্বৃত্তরা অপহৃতের ব্যবহৃত মোবাইল থেকে তার বোনের ফোনে কল করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবিকৃত টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেয় তারা। একপর্যায়ে দুর্বৃত্তরা বাদীর কাছ থেকে নগদ ১,৮০০ টাকা ও একটি বাটন মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ওইদিন সারাব এলাকার একটি কাঁঠাল বাগানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা অপহৃতকে ফেলে রেখে প্রাইভেটকারসহ পালিয়ে যায়। পুলিশ সেখান থেকে অপহৃত ব্যক্তিকে উদ্ধার এবং ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করে।

পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ জুন সকাল ৮টা ৪৫ মিনিটে কাশিমপুরের হাতিমারা এলাকা থেকে আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে বিশ্ব দৃষ্টি দিবসে বিনামূল্যে চক্ষু পরিক্ষা ও চশমা বিতরণ

গাজীপুরের কাশিমপুরে সেচ্ছাসেবক দলের নেতা অপহরণ মামলায় গ্রেফতার

প্রকাশের সময়ঃ ০৩:০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬