১২:১২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক অপসংস্কৃতি ও অপপ্রচারের বিরুদ্ধে শেরপুরে ছাত্রদলের প্রতিবাদ মিছিল

শেরপুরঃ রাজনৈতিক অপসংস্কৃতি,অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে শেরপুরে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টায় শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেনের উদ্যোগে প্রতিবাদ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের গরুহাটি মোড় থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেন।

এ সময় তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যাচার, অপপ্রচার ও অশালীন রাজনৈতিক সংস্কৃতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সুস্থধারার, গণতান্ত্রিক ও শালীন রাজনৈতিক চর্চা প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রতিবাদ মিছিলে জেলা ছাত্রদল, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

About Author Information

জনপ্রিয়

দুর্গাপূজা উপলক্ষে সাভারে বিএনপি’র উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের মাঝে নগদ অর্থ বিতরণ

রাজনৈতিক অপসংস্কৃতি ও অপপ্রচারের বিরুদ্ধে শেরপুরে ছাত্রদলের প্রতিবাদ মিছিল

প্রকাশের সময়ঃ ০৯:২৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬