০৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ বছর বাংলাদেশ দুর্নীতিতে নিমজ্জিত ছিল; দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী

মানিকগঞ্জঃ মানিকগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, বিগত ১৭ বছর বাংলাদেশ দুর্নীতিতে নিমজ্জিত ছিল। এই দুর্নীতি একদিনে পরিষ্কার করা সম্ভব হবে না। তবে খাল খননে সুনির্দিষ্ট অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (২৪ জুন) দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার কাসাদহ খালের কার্যক্রম ও খাল খনন প্রকল্পের কাজ পরিদর্শন কালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এসব কথা বলেছেন।

এসময় সফর সঙ্গী হিসাবে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।

মন্ত্রী বলেন,পার্শ্ববর্তী একটি দেশের পানি বৈষম্যের কারণে আমাদের নদীগুলো শুকিয়ে যাচ্ছে। আমরা ঠিকমতো পানি পাচ্ছি না। তিস্তা এখন মরুভূমি হয়ে গেছে। এর জন্য তিস্তা মহা পরিকল্পনা এবং পদ্মা মহা পরিকল্পনা বাস্তবায়নের পরিকল্পনা সরকার গ্রহণ করেছে।

মন্ত্রী আসাদুল হাবিব দুলু আরো বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদীগুলো অবহেলায় অযত্নে অবজ্ঞার কারণে খালে পরিণত হয়েছে। সেগুলাকে পুনঃক্ষণনের মহা পরিকল্পনা রয়েছে। আগাম বৃষ্টির কারণে খাল খননের কাজ কিছুটা বাঁধাগ্রস্থ হচ্ছে। আগামী শুকনো মৌসুমে অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করা হবে।

খালের কার্যক্রম পরিদর্শন শেষে বৃক্ষরোপণ করেন এই দুই মন্ত্রী। এরপর দুইমন্ত্রী দৌলতপুর এবং সাটুরিয়া উপজেলার আরো দুটি খালের কাজ পরিদর্শন করেন ।

এসময়, মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর, শিবালয়) আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) সাদিয়া সাবরিনা চৌধুরী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

About Author Information

জনপ্রিয়

শেরপুরে বিশ্ব পর্যটন দিবসে ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নারের উদ্বোধন

১৭ বছর বাংলাদেশ দুর্নীতিতে নিমজ্জিত ছিল; দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী

প্রকাশের সময়ঃ ০৫:১৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬