০৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরের শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাসের সংঘর্ষে ৮ ডিবি পুলিশ সদস্য আহত

শেরপুরঃ শেরপুরের শ্রীবরদী উপজেলায় সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৮ পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার (২৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোশাইপুর ইউনিয়নের ভারেরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের তাৎক্ষণিকভাবে পরিচয় জানা যায়নি। তবে, তারা সবাই শেরপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডিবির একটি দল শেরপুর থেকে শ্রীবরদীতে বিশেষ অভিযানে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে তাদের বহনকারী নোহা মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং ৮ জন পুলিশ সদস্য আহত হন।

স্থানীয়রা জানান, ভারেরা বাজার এলাকায় কয়েকদিন ধরে সড়কের পাশে ড্রেন নির্মাণকাজ চলছে। এতে রাস্তার এক পাশ খোঁড়া এবং অন্য পাশে নির্মাণসামগ্রী থাকায় সড়ক সরু হয়ে গেছে। ফলে প্রায়ই ওই স্থানে দুর্ঘটনা ঘটছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শেরপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল ইসলাম খান, বুধবার রাতে বলেন, আমাদের একটি টিম শ্রীবরদীতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়। আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, খাদে পড়ে যাওয়া নোহা মাইক্রোবাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

About Author Information

জনপ্রিয়

দুর্গাপূজা উপলক্ষে সাভারে বিএনপি’র উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের মাঝে নগদ অর্থ বিতরণ

শেরপুরের শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাসের সংঘর্ষে ৮ ডিবি পুলিশ সদস্য আহত

প্রকাশের সময়ঃ ১১:৫৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬