
ঢাকাঃ সাভার পৌর এলাকায় পঞ্চাশ পার্সেন মাদক কমে গেছে বলে জানিয়েছেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা.দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
দুপুরে সাভারের আশুলিয়ায় আশুলিয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও আশুলিয়া সরকারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দোয়া অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি আরও বলেন,সাভার বাজার বাসষ্ট্যান্ড ইতিমধ্যে হকার মুক্ত হয়েছে মাদক এখনো সহনীয় পর্যায়ে আনা যায়নি সাভারে যে মাদকের সম্রাট ছিলো তাকে ইতি মধ্যে গ্রেপ্তার করা হয়েছে যা ১৭ বছরে হয়নি এবং আশুলিয়া সাভারে পাঁচ ছয় মাসের মধ্যে মাদক নির্মুল হবে এজন্য শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে মাদক বিরোধী প্রচারণা করা হচ্ছে বলেও বলেন তিনি।
এসময় সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈন উদ্দিন বিপ্লব,স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইলিম মোহাম্মদ নাজমুল হোসেন,সাভার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম সরকার,আশুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা.মেহেদী হাসান আজাদ,আশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হাফিজ উল্লাহসহ আরো অনেকে।
নিজস্ব প্রতিবেদকঃ 



















