০৮:৪২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোল সীমান্তে স্বর্ণ পাচারের সময় আটক ১

যশোরঃ ভারতে পাচারকালে দুই কোটি তেইশ লক্ষ টাকা মু্ল্যের ১ কেজি ১৫৮ গ্রাম ওজনের ১৩ টি স্বর্ণের বারসহ সিহাব উদ্দিন নামে এক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সদস্যরা।

‎শুক্রবার (২৬ জুন) ভোর সাড়ে ৪টা দিকে যশোর ৪৯ বিজিবির অধীনস্থ বেনাপোল বিওপির একটি চৌকস টিম যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান পরিচালনা করে ঝিকরগাছার গদখালী বাজার পাকা রাস্তার উপর হতে তাকে বিজিবির সদস্যরা আটক করেন। এসময় তার কোমরে বিশেষ কায়দায় লুকায়িত ১৩ পি স স্বর্ণেরবার ও পাচারকাজে ব্যবহৃত ১ মটরসাইকেল এবং ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটক ব্যক্তি হলেন- যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রামের ইয়াসিন সরদারের ছেলে সাহাব উদ্দিন সরদার।

জব্দকৃত স্বর্ণের মূল্য ২,২১,৪৬,৭৫০/- টাকা, ১টি মটর সাইকেলের মূল্য ১,০৫,০০০/- এবং ১টি মোবাইলের মূল্য ১,৪০০/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য ২,২২,৫৩,১৫০/- (দুই কোটি বাইশ লক্ষ তিপান্ন হাজার একশত পঞ্চাশ) টাকা।

যশোর (৪৯) ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান পিএসসি জানান- প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছেন তিনি পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যশোর থেকে বেনাপোল পুটখালী সীমান্তের দিকে যাচ্ছিল। প্রতিমধ্যে গদখালী বাজারে তাকে স্বর্ণসহ আটক করা হয়।

তিনি আরও জানান-জব্দকৃত স্বর্ণের বার গুলো যশোর ট্রেজারি শাখায় জমা এবং আটক আসামির বিরুদ্ধে মামলা রুজু করে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

About Author Information

জনপ্রিয়

মাগুরায় বোনের সংসারে ২০ বছর ধরে নিতাই, দুই মুঠো খাবার আর একটু মমতার আশায় কাটে দিন

বেনাপোল সীমান্তে স্বর্ণ পাচারের সময় আটক ১

প্রকাশের সময়ঃ ০৪:২৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬