০৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঢাকাঃ উৎসবমুখর পরিবেশে সাভারে যুব উদ্যোক্তা ফাউন্ডেশন-এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত সাভার থানা রোডের বাগানবাড়ী রেস্টুরেন্টে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. দিদারুল ইসলাম দিপু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী লায়ন মো. খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার সিটিজেন ক্লাব লিমিটেড-এর সভাপতি ড. মোহাম্মদ কামরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন মো. খোরশেদ আলম বলেন, তরুণ ও যুব সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারলে দেশের অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী হবে। সাভারের যুব সমাজকে স্বাবলম্বী করতে এবং তাদের নতুন নতুন উদ্যোগকে এগিয়ে নিতে আমরা সব সময় পাশে আছি এবং থাকব। এ সময় তিনি যুবসমাজকে মাদকমুক্ত সমাজ গড়ার অনুরোধ জানান।

সভাপতির বক্তব্যে মো. দিদারুল ইসলাম দিপু বলেন, যুব উদ্যোক্তা ফাউন্ডেশন তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজকের এই প্রশিক্ষণ কর্মশালা নতুন উদ্যোক্তাদের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দিনব্যাপী এ আয়োজনে সাভার ও আশপাশের এলাকার বিপুল সংখ্যক তরুণ-তরুণী এবং নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। কর্মশালায় উদ্যোক্তা উন্নয়ন, ব্যবসা পরিচালনা, বিপণন কৌশল ও আধুনিক ব্যবসায়িক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

About Author Information

জনপ্রিয়

শেরপুরে বিশ্ব পর্যটন দিবসে ‘আমাদের শেরপুর’ সেলফি কর্নারের উদ্বোধন

সাভারে যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের সময়ঃ ০৮:২৫:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬