০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র সংগঠন-৮ প্রশিক্ষণ ও উন্নয়ন সভা সমুদ্রকন্যা কুয়াকাটায় অনুষ্ঠিত

নারায়ণগঞ্জঃ পটুয়াখালীর নয়নাভিরাম পর্যটনকেন্দ্র সমুদ্রকন্যা কুয়াকাটায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র উদ্যোগে দিনব্যাপী সংগঠন-৮ প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা, জেনারেল ম্যানেজার (জিএম), শাখা ব্যবস্থাপক (বিএম), উন্নয়ন কর্মকর্তা ও বিপণন প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মুহাম্মদ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) মো. মোকলেছুর রহমান, মো. রুহুল আমিন, মো. হাসান সরদার জুয়েল, মো. আলতাফ হোসেন, মো. শরিফুল ইসলাম, মো. সৈবুর রহমান, মো. জয়নাল আবেদীন ও মো. আবেদ আলী। এছাড়াও কোম্পানির বাছাইকৃত জেনারেল ম্যানেজার (জিএম) ও ব্রাঞ্চ ম্যানেজার (বিএম) সভায় উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দক্ষ ও প্রশিক্ষিত মানবসম্পদ একটি প্রতিষ্ঠানের টেকসই সাফল্যের অন্যতম ভিত্তি। গ্রাহকের আস্থা অর্জন, সেবার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর কার্যক্রম সম্প্রসারণ এবং নৈতিক ব্যবসায়িক মূল্যবোধের চর্চার মাধ্যমে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি দেশের বীমা খাতে একটি আস্থাভাজন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এ ধারাবাহিকতা বজায় রাখতে নিয়মিত প্রশিক্ষণ, নেতৃত্বের বিকাশ এবং দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় কর্মকর্তা ও কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্য অর্জনের কৌশল, গ্রাহকসেবার মানোন্নয়ন, কার্যকর দলগত নেতৃত্ব এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় অংশগ্রহণকারীরা নিজ নিজ অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি প্রতিষ্ঠানের অগ্রযাত্রাকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তা ও প্রতিনিধিদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। পরে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :
About Author Information

জনপ্রিয়

সাভারের পাথালিয়া ইউনিয়ন ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্ভোদন

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র সংগঠন-৮ প্রশিক্ষণ ও উন্নয়ন সভা সমুদ্রকন্যা কুয়াকাটায় অনুষ্ঠিত

প্রকাশের সময়ঃ ০৯:৪৯:১১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬