০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে বিশ্বকাপ ফাইনালকে কেন্দ্র করে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৮

‎নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের ফতুল্লার হাজিগঞ্জ এলাকায় ফিফা বিশ্বকাপ ফাইনালকে কেন্দ্র করে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন বলে জানা গেছে।
‎
‎সোমবার (২০ জুলাই) রাতে ফতুল্লার হাজিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
‎
‎স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়,ফিফা বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা পরাজিত হওয়ার পর হাজিগঞ্জ এলাকার ব্রাজিল সমর্থক অপূর্ব ও তার অনুসারীরা বিজয় উল্লাস করে। এ সময় উল্লাসকে কেন্দ্র করে আর্জেন্টিনা সমর্থক হাবিব ও তার সহযোগীদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
‎
‎প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে আর্জেন্টিনা সমর্থকরা ব্রাজিল সমর্থকদের ধাওয়া দিলে পরে ব্রাজিল সমর্থকরা আরও লোকজন নিয়ে ফিরে আসে। এরপর উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুর হয়। এ সময় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। সংঘর্ষ চলাকালে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
‎
‎খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
‎
‎এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। তবে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‎
‎
‎

Tag :
About Author Information

জনপ্রিয়

সাভারের পাথালিয়া ইউনিয়ন ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্ভোদন

নারায়ণগঞ্জে বিশ্বকাপ ফাইনালকে কেন্দ্র করে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৮

প্রকাশের সময়ঃ ০১:৪৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬