১২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামই আমাদের প্রেরণা- যুবদল নেতা রাব্বি

নারায়ণগঞ্জঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক কারামুক্তি দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা তানভীর রহমান রাব্বি।

এক বিবৃতিতে তিনি জানান,১০ সেপ্টেম্বর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিনটি দেশের গণতন্ত্রকামী মানুষের আন্দোলন-সংগ্রামের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায়। অন্যায় ও রাজনৈতিক চক্রান্তের সামনে আপস না করে তিনি যেভাবে রাজপথে ও কারাগারে থেকে জনগণের অধিকার আদায়ের নেতৃত্ব দিয়েছেন, তা জাতীয়তাবাদী শক্তির জন্য চিরন্তন প্রেরণার উৎস।

তানভীর রহমান রাব্বি আরও জানান, দেশ ও সার্বভৌমত্ব রক্ষায় বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাঁর রাজনৈতিক আদর্শ ও ত্যাগকে পাথেয় করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পূর্ণপ্রতিষ্ঠার লড়াইয়ে যুবদল সর্বদা রাজপথে ঐক্যবদ্ধ থাকবে।

সংগ্রামের এই দিনে তিনি দেশনেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং জাতীয়তাবাদী আদর্শের সকল স্তরের নেতাকর্মীকে সুসংগঠিত থাকার আহ্বান জানান।

Tag :
About Author Information

জনপ্রিয়

আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নয়া কমিটি গঠন

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামই আমাদের প্রেরণা- যুবদল নেতা রাব্বি

প্রকাশের সময়ঃ ১১:৩৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬