
সাতক্ষীরাঃ সাতক্ষীরা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার আয়োজনে “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” এবং মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক- মির্জ কাউসার আজিজ। উদ্বোধনী আলোচনা সভা শেষে এক সচেতনতামূলক শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক মহোদয় নিজে উপস্থিত থেকে রেড ক্রিসেন্ট, বিএনসিসি ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সাথে নিয়ে শহরের ড্রেন ও ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কারের কাজ প্রত্যক্ষ করেন। এছাড়া পথচারী, সাধারণ নাগরিক এবং যানবাহন চালকদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সংবলিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবৃদ্ধি রোধে আপনার চারপাশ পরিষ্কার রাখুন এবং কোথাও পানি জমতে দেবেন না।
সাতক্ষীরা জেলা প্রতিনিধি: 


















