
নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক ও সন্ত্রাস দমনে থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ পিস ইয়াবাসহ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে মাদক কারবারি ও রাজনৈতিক নেতা এবং সাজাপ্রাপ্ত আসামি তাদের বিরুদ্ধে একাধিক মামলার রয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে,সোনারগাঁওয়ের কাঁচপুর উত্তর পাড়া এলাকায় অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবাসহ শামীম (৩২) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ।
এছাড়া সন্ত্রাস বিরোধী মামলায় সাদিপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ হাকিম উদ্দিন (৫০) এবং বুরুমদী এলাকা থেকে একটি পুরাতন মামলার সাজাপ্রাপ্ত আসামি পিয়ার (৪০)কে গ্রেফতার করা হয়।
অন্যদিকে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে আরও ৯ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— মোঃ ফজল হক (৩৮), মোঃ ফিরোজ (৩০), মোঃ আপেল মাহমুদ (৩৮), শুভ্র দে সচিন (২৫), মোঃ রায়হান প্রকাশ নিলয় (১৯), মোঃ মঞ্জুর হোসেন (৪৫), মোঃ ইমরান হোসেন সজীব (২৪), মোঃ সায়েম (৩০) ও মোঃ আতিকুর রহমান (২২)।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক সময়ের কন্ঠস্বরকে জানান, উপজেলার নিরাপত্তা নিশ্চিত করতে মাদক ও সন্ত্রাস দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ 


















