
ফরিদপুরঃ অদ্য ২৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় মধুখালী নিরিবিলি পিকনিক কর্নার স্পটে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন( বাজুস)এর মধুখালী উপজেলা শাখার আয়োজনে নতুন কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক রবিন্দ্রনাথ কর্মকার মধুখালী উপজেলা জুয়েলারি মালিক সমিতি। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন সাবেক সভাপতি নিমাই কর্মকার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সভাপতি নন্দ কুমার বড়াল , বাজুস ফরিদপুর জেলা শাখা, আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার বাজুস ফরিদপুর জেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সভাপতি আবুল বাশার বাদশা মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদ,উপ- সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল ইসলাম, মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদ।
এছাড়াও বাজুসের ফরিদপুর জেলা শাখা ও মধুখালী উপজেলা শাখার পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন ।
নতুন কমিটির উপদেষ্টা মণ্ডলী ,সভাপতি নিমাই কর্মকার , সাধারণ সম্পাদক অরুণ কর্মকার ও কোষাধ্যক্ষ অনুপ দাসসহ সকল সভাপতি, সম্পাদক ও সদস্যদের পরিচয় পরবর্তী বরন করে নেয়া হয়।
সর্বশেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী শাহ্ মনিরুজ্জামান মধুখালী বাজার।
পার্থ রায়, ফরিদপুর জেলা প্রতিনিধি 

















