০১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুর-১ আসনে মনোনয়ন জমার শেষ দিনে বিএনপির প্রার্থীসহ বিভিন্ন প্রার্থীদের মনোনয়ন দাখিল

ফরিদপুরঃ ২৯ ডিসেম্বর সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঘোষিত তফসিল অনুযায়ী বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারিত ছিল। নির্ধারিত সময়ের মধ্যে ফরিদপুর-১ সংসদীয় আসনের অন্তর্গত মধুখালী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম মনোনয়ন পত্রের অনুলিপি জমা দিয়েছেন।

একই দিনে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ডা. মো. ইলিয়াস মোল্লা এবং স্বতন্ত্র প্রার্থী মো. আবুল বাশার খান।

এখানে উল্লেখ্য, ফরিদপুর-১ সংসদীয় আসনটি মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা এই তিনটি উপজেলা নিয়ে গঠিত। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রার্থীরা নিজ নিজ উপজেলা থেকে পৃথকভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ পান।

মধুখালী উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান বলেন, “নির্বাচনের তফসিল অনুযায়ী আজ ২৯ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আমাদের কার্যালয়ে দুইজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বিকাল পাঁচটার পর আর কোনো মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি।”

Tag :
About Author Information

জনপ্রিয়

মাগুরায় যুবদল নেতাকে গুলি করে হত্যা

ফরিদপুর-১ আসনে মনোনয়ন জমার শেষ দিনে বিএনপির প্রার্থীসহ বিভিন্ন প্রার্থীদের মনোনয়ন দাখিল

প্রকাশের সময়ঃ ১১:১২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫