১২:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে সাবেক এমপির ভাই গ্রেফতার

রংপুরঃ রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আহসানুল হক চৌধুরী ডিউক চৌধুরীর বড় ভাই লিংকন চৌধুরীকে বগুড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, সন্ত্রাস দমন এবং নাশকতার আইনে একাধিক মামলা রয়েছে।

শনিবার ( ২৯ নভেম্বর) বেলা তিনটায় বগুড়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ায় মহাসড়ক দিয়ে পঞ্চগড়ের দেবিগঞ্জগামী একটি বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ডিআইজি জানান, তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বদরগঞ্জে হামলা হত্যাচেষ্টার একাধিক মামলা ছাড়াও ৫ আগস্ট পরবর্তী সময়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, নাশকতা এবং সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে। তিনি রংপুর- আসনের সাবেক এমপি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য পলাতক আহসানুল হক চৌধুরী ডিউকের বড় ভাই।

বদরগঞ্জসহ রংপুর অঞ্চলে বিগত সময়ে ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণ করতেন তিনি। এছাড়াও বৈষম্য বিরোধী আন্দোলনের সময় বদরগঞ্জসহ রংপুর অঞ্চলের অর্ধ যোগান দাতা সিন্ডিকেটের অন্যতম সদস্যও ছিলেন লিংকন চৌধুরী।

বগুড়া থেকে তাকে রংপুরে আনার জন্য কার্যক্রম শুরু হয়েছে। তাকে গ্রেফতারের এই খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছে বদরগঞ্জের মানুষ।

Tag :
About Author Information

জনপ্রিয়

মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবলারদের প্রীতি ম্যাচ, ১-০ গোলে জয়ী সোনালী অতীত ক্লাব

রংপুরে সাবেক এমপির ভাই গ্রেফতার

প্রকাশের সময়ঃ ০৪:৫৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫