১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে শহীদ তিতুমীর একাডেমির বার্ষিক অভিভাবক সমাবেশ কৃতী শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান

মানিকগঞ্জঃমানিকগঞ্জে শহীদ তিতুমীর একাডেমির বার্ষিক অভিভাবক সমাবেশ এবং এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় সদর উপজেলার শহীদ তিতুমীর একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খায়রুল ইসলাম।

দারুল আমান ইসলামী ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি
খায়রুল ইসলাম বলেন,শুধু লেখাপড়ায় ভালো করলেই হবে না, শিক্ষার্থীদের ভালো মানুষ হতে হবে। নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধকে জীবনের অংশ হিসেবে গড়ে তুলতে হবে।’ তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়ালেখার পাশাপাশি দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

এর আগে মোঃ হুমায়ুন কবিরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, শহীদ তিতুমীর একাডেমির অধ্যক্ষ মোহাম্মাদ জাকিরুল ইসলাম খান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক পিএলসি, মানিকগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. আলতাফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. আমীর হোসেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শহীদ তিতুমীর একাডেমির সাবেক অধ্যক্ষ মাও. দেলওয়ার হোসাইন, জেলা শিক্ষা অফিসার মোঃ আমির হোসেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও দারুল আমান ইসলামী ট্রাস্টের সদস্য মাও. কামরুল ইসলাম, ট্রাস্টের সদস্য মাও. নুরুল ইসলাম, দারুল আমান ইসলামী ট্রাস্টের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন, ট্রাস্টের সদস্য মোঃ দেলোয়ার হোসেন, একাডেমীর সাবেক অক্ষর মোঃ সহিম উদ্দিন ,মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও শহীদ তিতুমীর একাডেমির কার্যকরী কমিটির সদস্য মো. শাহানুর ইসলাম এবং কার্যকরী কমিটির সদস্য আব্দুস সালাম প্রমুখ।

বক্তব্য শেষে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ ও মেধাবৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ভালো ফলাফলের স্বীকৃতি দেওয়া, মেধাবীদের উৎসাহিত করা এবং শিক্ষা কার্যক্রমে অভিভাবকদের আরও সম্পৃক্ত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে মতবিনিময়ের সুযোগ তৈরি করা হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে উৎসাহিত করবে এবং শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

হরিরামপুরে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, ড্রেজার উল্টে কর্মচারী নিখোঁজ

মানিকগঞ্জে শহীদ তিতুমীর একাডেমির বার্ষিক অভিভাবক সমাবেশ কৃতী শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান

প্রকাশের সময়ঃ ০৯:৪৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬