
মাগুরাঃ মাগুরা সদর উপজেলার ১১ নং-বেরইল-পলিতা ইউনিয়নের ১ নং- ওয়ার্ডের কাদা ও গর্তে ভরা সড়ক সংস্কারে ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে এসেছেন বিএনপি নেতা মো. তারিকুল ইসলাম।
স্থানীয় মানুষের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তার বিভিন্ন অংশে বালু ফেলে চলাচলের উপযোগী করার উদ্যোগ নিয়েছেন তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে পুঠিয়া ব্রিজের পাশে কাঁচা রাস্তার প্রবেশপথে কাদা-মাটিতে সৃষ্টি হওয়া গর্তে বালু ভরাটের মাধ্যমে এ কার্যক্রম শুরু করেন ১ নং-ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম।
দুই দিন ধরে পুঠিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে পুন্ডরিপাড়া পর্যন্ত কাদা ও গর্তে ভরা সড়কের বিভিন্ন অংশে বালু ফেলে সংস্কার কাজ করেন তিনি। এতে বর্ষাকালে দুর্ভোগের মধ্যে চলাচলকারী স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি কিছুটা কমবে বলে আশা আশা করছেন এলাকাবাসী।
স্থানীয়দের ভাষ্য, বর্ষা মৌসুমে কাঁচা রাস্তার বিভিন্ন অংশে কাদা ও গর্ত সৃষ্টি হওয়ায় পথচারীরা চলাচলে সমস্যায় পড়তে হয়। বিশেষ করে বৃষ্টির পর সড়কের অবস্থা আরও নাজুক হয়ে পড়ে। এ অবস্থায় ব্যক্তিগত উদ্যোগে বালু ফেলে রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।
মো. তারিকুল ইসলাম বলেন, “এলাকার মানুষের দুর্ভোগ লাঘব এবং আমার দলের মানোন্নয়নের জন্যই ব্যক্তিগত উদ্যোগে এ কাজ করছি। আমার ১ নং- ওয়ার্ডের মানুষের যেসব সমস্যা রয়েছে, সেগুলো সমাধানে দলের পক্ষ থেকে চেষ্টা করে যাব।
মাগুরা জেলা প্রতিনিধি 



















