০১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মানিকগঞ্জঃ মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা হয়েছে।

গত বুধবার জেলা শহরের নারাঙ্গাই এলাকার ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে
এনজিও ফেডারেশন- এফএনবি’র উদ্যোগে মতবিনিময় সভাটি অনুষ্টিত হয়।

এফএনবি জেলা শাখার সভাপতি ও বেসরকারি সংস্থা- পাসা’র নির্বাহী পরিচালক ফরিদ খান দাউদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম বিশ্বাস।
বলেন, ‘ডেংগু ও চিকুনগুনিয়া রোগে আক্রান্তদের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। অনেক প্রাণহানি ঘটছে। প্রাণঘাতি এ রোগের হাত থেকে বাঁচতে সকলকে ডেঙ্গু রোগের কারণ ও প্রতিকার সম্পর্কে জানতে হবে এবং সকলকে জানাতে হবে। পরিত্যক্ত ডাবের খোসা, গাড়ীর চাকার টায়ার, চিপসের প্যাকেট, প্লাস্টিক বোতল, বিভিন্ন ধরণের মাটির পাত্র, ফুলের টব, বাড়ির ছাদে কিংবা যেকোন জায়গার জমে থাকা পানি দ্রুত ফেলে দিতে হবে। কেননা এসব পরিত্যক্ত জিনিসগুলিতে জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশার লার্ভা হয় এবং সেই মশার কামড়েই ডেঙ্গু রোগ হয়। এসব বিষয়ে সচেতনতার পাশাপাশি ঘুমানোর সময় অবশ্যই মশারী টাঙ্গাতে হবে।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক প্রকৌশলী ফারুক হোসেন,ব্র্যাকের জেলা সমন্বয়কারী শফিকুল ইসলাম, ব্যুরো বাংলাদেশের আঞ্চলিক ব্যাবস্থাপক আব্দুল মজিদ জিয়া, সিআরপি মানিকগঞ্জ কার্যালয়ের কেন্দ্র ব্যবস্থাপক মাহবুবুল ইসলাম, এফএনবি মানিকগঞ্জ সদর উপজেলা’র সমন্বয়কারী ও বেসরকারি সংস্থা- অ্যাসেড’র নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম প্রমুখ।
গত ১৫ সেপ্টেম্বর সিভিল সার্জন কার্যালয়ের জানানো তথ্য মতে গত২৪ ঘন্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। শনাক্ত সংখ্যা ৭ জন, সদর হাসপাতালে ৬ জন এবং হরিরামপুরে ৫ জন। এছাড়া সাটুরিয়ায় ৪ জন ও ঘিওরে ১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বেসরকারি পর্যায়ে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৭১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩০ জন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছর এখন পর্যন্ত সরকারি হাসপাতাল গুলোতে ৫৯৪ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২২৬ জনসহ মোট ৮২০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলায় মৃত্যু হয়েছে এক জন। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

Tag :
About Author Information

জনপ্রিয়

শার্শার কায়বায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের সময়ঃ ০৭:১৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬