০৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেপড়ায় বাসচাপায় কারারক্ষীর স্ত্রী ও ১০ মাসের শিশুর মৃত্যু

মানিকগঞ্জঃ সাত দিনের ছুটি শেষে স্ত্রী ও ১০ মাসের শিশুকন্যাকে নিয়ে কর্মস্থল টাঙ্গাইলের উদ্দেশে রওনা হয়েছিলেন টাঙ্গাইল কারাগারের কারারক্ষী আবুল হোসেন। কিন্তু পথেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তার স্ত্রী সোনিয়া ও ১০ মাসের শিশুকন্যা জান্নাত। এ ঘটনায় আবুল হোসেনও আহত হয়েছেন।

শনিবার সকালে স্ত্রী সোনিয়া ও শিশু কন্যা জান্নাতকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হন আবুল হোসেন। তিনি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার খলসি ইউনিয়নের বাসিন্দা।

পথে শিবালয়ের টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে উল্টো পথে দ্রুতগতিতে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান সোনিয়া ও শিশু জান্নাত। পরে দ্রুতগতির বাসটি তাদের চাপা দিয়ে চলে যায়।

দুর্ঘটনায় আবুল হোসেনও আহত হন। এদিকে গুরুতর আহত সোনিয়া ও শিশু জান্নাতকে স্থানীয়রা উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

স্ত্রী ও মাত্র ১০ মাসের শিশুকন্যাকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন আহত কারারক্ষী আবুল হোসেন। ছুটি শেষে পরিবারের সঙ্গে কর্মস্থলে ফেরার পথে এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Tag :
About Author Information

জনপ্রিয়

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে শেরপুরে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ

টেপড়ায় বাসচাপায় কারারক্ষীর স্ত্রী ও ১০ মাসের শিশুর মৃত্যু

প্রকাশের সময়ঃ ০৯:২৩:১৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬