০৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীনবরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

মাগুরাঃ “সুশিক্ষায় গড়ি দেশ, সবার বাংলাদেশ এবং বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরা সদরের বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ, উপহার সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দিনব্যাপী এ উপলক্ষে বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন জাতীয় সংসদের (৩০৫) সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী।

বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের ফুল এবং খাতা-কলম দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের হাতে কলেজ ব্যাগ, ক্যাপ, টি-শার্টসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ের সভাপতি প্রকৌশলী মোঃ মঞ্জুরুল কবীরের সভাপতিত্বে ও উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক (৯) নং- চাউলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রেজাউল করিমের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পল্লব কুমার দে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই চলবে না; দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।” একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতি এক শিক্ষার্থীকে অন্তত একটি করে বৃক্ষরোপণ ও তা পরিচর্যা করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ডাঃ খলিলুর রহমান,শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সরকার হারুন অর রশিদ,মাগুরা জেলা পরিষদের প্রশাসকের সহধর্মিণী সামসুন নাহার,যশোর শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম এ্যানালিস্ট প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর কবির এবং মাগুরা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আমিনুর রহমান পিকুল।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ঔষধি গাছের চারা বিতরণ করেন এবং কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। এরপর প্রধান অতিথি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী প্রকৌশলী মোঃ মঞ্জুরুল কবীরের অর্থায়নে মহাবিদ্যালয়ে নতুন স্থাপিত ‘স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন’-এর শুভ উদ্বোধন করেন।

উক্ত অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

সারাদেশে পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে শার্শায় বিএনপির প্রতিবাদ মিছিল

মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীনবরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশের সময়ঃ ০১:১১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬