০৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জয়নাবাড়ী বৌ বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন শাওন সরকার

  • রাউফুর রহমান পরাগ
  • প্রকাশের সময়ঃ ০৮:০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

ঢাকাঃ সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ী বৌ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়েছেন তেঁতুলজোড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শাওন সরকার।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। একই সঙ্গে নগদ অর্থসহ ক্ষতিগ্রস্ত ৪৭ পরিবারকে তাৎক্ষণিক সহযোগিতা ও পুনর্বাসনে পাশে থাকার আশ্বাস দেন তিনি।

ক্ষতিগ্রস্ত ৪৭ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে শাওন সরকার বলেন, অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের এই দুর্দিনে একা ফেলে রাখা যাবে না। মানুষের বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট আমি নিজের চোখে দেখেছি। তাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করব এবং প্রয়োজন হলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে পুনর্বাসনের উদ্যোগেও পাশে থাকব।

ক্ষতিগ্রস্ত এক ব্যক্তি বলেন, আগুনে আমার ঘর পুরোটাই পুড়ে গেছে। দীর্ঘদিনের সঞ্চয় ও পরিশ্রম এক মুহূর্তে শেষ হয়ে গেছে। এখন নতুন করে জীবন শুরু করতে হবে। শাওন সরকার এসে আমাদের খোঁজ নিয়েছেন, এতে আমরা মানসিকভাবে কিছুটা সাহস পেয়েছি।

Tag :
About Author Information

জনপ্রিয়

সারাদেশে পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে শার্শায় বিএনপির প্রতিবাদ মিছিল

জয়নাবাড়ী বৌ বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন শাওন সরকার

প্রকাশের সময়ঃ ০৮:০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬