০৬:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালিত

শেরপুরঃ শেরপুরে উপজেলা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় শেরপুর সদর উপজেলার তালুকপাড়ায় জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এস এম আশরাফ।

এসময় ফখরুজ্জামান ফারুক, পৌর জাতীয় পার্টির আহ্বায়ক মোহাম্মদ আলী, সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. এনামুল হক, সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম, মো. জাকির হোসেন সরকার, আর রাফি জেকি ও জুয়েল আহমেদ সহ জেলা, উপজেলা, পৌর এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের প্রবর্তিত উপজেলা পরিষদ ব্যবস্থার পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানান। তাঁরা বলেন, তৃণমূল পর্যায়ে উন্নয়ন কার্যক্রম জোরদার এবং স্থানীয় সরকারব্যবস্থাকে কার্যকর করতে উপজেলা পরিষদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন জরুরি।

এ সময় বক্তারা শেরপুর জেলা জাতীয় পার্টির নেতা মাহমুদুল হক মনির নিঃশর্ত মুক্তির দাবি জানান।

বক্তারা জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে দলীয় কার্যক্রম এগিয়ে নেওয়া এবং সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। ‘শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি’ স্লোগানকে সামনে রেখে দলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

Tag :
About Author Information

জনপ্রিয়

লক্ষ্মীপূজা ঘিরে মাগুরার বিভিন্ন বাজারে প্রস্তুত মাটির প্রতিমা ও পূজার সামগ্রী বিক্রি

শেরপুরে জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালিত

প্রকাশের সময়ঃ ০৪:২৩:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬