০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী দুলুর মতবিনিময়

লালমনিরহাটঃ লালমনিরহাট-৩ সদর আসনের বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর উদ্যোগে জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারী ) দুপুরে লালমনিরহাট জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ি হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের নিকট লালমনিরহাটের উন্নয়ন ভাবনা নিয়ে বক্তব্য রাখেন এবং জেলার উন্নয়নে সাংবাদিকদের নিকট নানারকম মতামত শোনেন। এ সময় উপস্থিত সাংবাদিকরা লালমনিরহাটের উন্নয়নকল্পে কি প্রতিবন্ধকতা রয়েছে তা তুলে ধরেন।

উক্ত মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন,দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবলারদের প্রীতি ম্যাচ, ১-০ গোলে জয়ী সোনালী অতীত ক্লাব

লালমনিরহাটে সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী দুলুর মতবিনিময়

প্রকাশের সময়ঃ ০৪:৪৫:০১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬