১১:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় দুর্বৃত্তদের চুরিকাঘাতে নিহত ১

যশোরঃ যশোরের শার্শায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আল-আমিন নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গাতীপাড়া গ্রামে এ মর্মান্তিক হত্যার ঘটনাটি ঘটে। নিহত আল আমিন নাভারণ কুলপালা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক হিসাবে পরিচিতি ছিলেন।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, ভিকটিম আল-আমিন বৃহস্পতিবার রাতে তারাবির নামাজ পড়ে বাড়ির পথে ফিরছিলন। প্রতিমধ্যে একদল দুর্বৃত্তরা তার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। এরপর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

শার্শা থানার ওসি (তদন্ত) খন্দকার শাহ-আলম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, নিহতের দেহে একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

অপরদিকে এই হত্যাকাণ্ডের কারণে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। স্বজনেরা ২৪ ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার দাবি জানিয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবলারদের প্রীতি ম্যাচ, ১-০ গোলে জয়ী সোনালী অতীত ক্লাব

শার্শায় দুর্বৃত্তদের চুরিকাঘাতে নিহত ১

প্রকাশের সময়ঃ ১২:৪৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬