০৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে জেলা পুলিশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৯:২১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

শেরপুর প্রতিনিধি: রহমত, মাগফিরাত, নাজাত ও আত্মশুদ্ধি অনুশীলনের মাস পবিত্র মাহে রমজান উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মেসে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) পুলিশ লাইন্স মেসে জেলা পুলিশে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের সাথে ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল করিম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম, সকল থানার অফিসার ইনচার্জ-সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে পুলিশ লাইন্স জামে মসজিদের পেশ ইমাম দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনা করেন।

উল্লেখ্য, রমজানের শুরু থেকে পুলিশ সুপারের উদ্যোগে পুলিশ লাইন্স মেসের নতুন খাবার মেনু তৈরি পূর্বক মানসম্মত ইফতার ও সেহরি সরবরাহ করা হচ্ছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

লক্ষ্মীপূজা ঘিরে মাগুরার বিভিন্ন বাজারে প্রস্তুত মাটির প্রতিমা ও পূজার সামগ্রী বিক্রি

শেরপুরে জেলা পুলিশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশের সময়ঃ ০৯:২১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫