০৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বলাইয়েরচর ইউনিয়নে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে জামায়াতের ফুডপ্যাক উপহার প্রদান

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৩:১৬:১০ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

শেরপুর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর সদর উপজেলার বলাইরচর ইউনিয়ন শাখার উদ্যোগে মাহে রমজান উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ফুডপ্যাক উপহার প্রদান করা হয়েছে।

১৫ মার্চ বলাইয়েরচর চকসাহাব্দি বাজারে ইউনিয়ন সভাপতি মাওলানা জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর সদর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আউয়াল, সদর উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুস সোবহানসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় ৫০টি পরিবারের মাঝে ফুডপ্যাক উপহার প্রদান করা হয়। প্রতিটি প্যাকেটে ছিলো ৫ কেজি নাজিরশাইল চাল, ১ কেজি চিনিগুড়া চাল, ১ কেজি মশুর ডাল, ১ কেজি আটা, ১ কেজি ময়দা, ৫০০ গ্রাম সুজি, ৫০০ মিলি সরিষার তেল এবং ২৫০ গ্রাম খেজুর।

Tag :
About Author Information

জনপ্রিয়

লক্ষ্মীপূজা ঘিরে মাগুরার বিভিন্ন বাজারে প্রস্তুত মাটির প্রতিমা ও পূজার সামগ্রী বিক্রি

বলাইয়েরচর ইউনিয়নে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে জামায়াতের ফুডপ্যাক উপহার প্রদান

প্রকাশের সময়ঃ ০৩:১৬:১০ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫