
শেরপুর প্রতিনিধি: শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ইটভাটার চিমনি গুড়িয়ে দিয়েছে প্রশাসন। মহামান্য হাইকোর্টের ১৩৭০৫/২০২২ নং রিট পিটিশনের আদেশ অনুযায়ী শেরপুর সদর উপজেলায় ২টি অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
১৮ মার্চ মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শেরপুর পৌর শহরের নৌহাটা এলাকায় মেসার্স এ এইচ ব্রিকস এবং সদর উপজেলার মির্জাপুর এলাকায় মেসার্স এইচ এ বি জিগজ্যাগ ব্রিকস ম্যানুফ্যাকচারার্সে অভিযান চালিয়ে অবৈধ ইটভাটার চিমনি গুড়িয়ে দেওয়া সহ সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতি।
এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: নুর কুতুবে আলম সিদ্দিক, পরিদর্শক সুশীল কুমার দাস সহ কর্মচারীবৃন্দ।
অভিযান পরিচালনায় সেনাবাহিনীর সদস্যবৃন্দ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর প্রতিনিধি এবং শেরপুর পুলিশ লাইন্স ও সদর থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
মহামান্য হাইকোর্টের আদেশে পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ভাটাগুলো উচ্ছেদ করা হচ্ছে এবং জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
Reporter Name 



















