০৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে মাহিন্দ্র-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৫

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৪:৫৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

শেরপুর প্রতিনিধি: শেরপুরে মাহিন্দ্র ও ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। ২১ মার্চ শুক্রবার রাতে সদর উপজেলার বাজিতখিলার বটতলী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মুসলিম (৩০) ঝিনাইগাতী উপজেলার তেঁতুলতলা গ্রামের সহিজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে যাত্রী নিয়ে শেরপুর থেকে বাজিতখিলার দিকে যাচ্ছিল একটি অটোরিকশা। পরে অটোরিকশাটি বটতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রের সাথে সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ছয়জন আহত হয়।

পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। এর মধ্যে মুসলিমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে মুসলিম মারা যান।

এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জোবায়দুল আলম বলেন, ‘দুটি গাড়িই জব্দ করা হয়েছে। কিন্তু কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় শেরপুর সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।’

Tag :
About Author Information

জনপ্রিয়

লক্ষ্মীপূজা ঘিরে মাগুরার বিভিন্ন বাজারে প্রস্তুত মাটির প্রতিমা ও পূজার সামগ্রী বিক্রি

শেরপুরে মাহিন্দ্র-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৫

প্রকাশের সময়ঃ ০৪:৫৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫