০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরের মধুখালীতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৯:০৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • ৩২৫ বার পড়া হয়েছে

পার্থ রায় ফরিদপুর জেলা প্রতিনিধিঃ অদ্য ২৯ মার্চ শনিবার ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া বাইপাস সড়কের সামনে হানিফ পরিবহন ( ঢাকা মেট্রো- ব ১৫-৩৮০৯) এবং মাগুরাগামী সুজুকি জিক্সার মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মো. রোমান মোল্লা (২৮) গুরুতর আহত হয়েছেন। তিনি মাগুরা সদর উপজেলার রিদয়পুর গ্রামের আব্দুর রহিম মোল্লার ছেলে।স্থানীয় সূত্রে জানা যায় ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পথে মো: রোমান মোল্লা এই দুর্ঘটনার শিকার হন।

আহত অবস্থায় তাকে প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

করিমপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রইছ উদ্দিন জানান, দুর্ঘটনার পর হানিফ পরিবহন বাসটি আটক করা হয়েছে এবং মোটরসাইকেলটি হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

স্থানীয়রা জানান, বাইপাস সড়কে বেপরোয়া গতি ও অসতর্কতার কারণে প্রায়শই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসীর দাবি, এ সড়কে যানবাহনের গতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।

Tag :
About Author Information

জনপ্রিয়

লক্ষ্মীপূজা ঘিরে মাগুরার বিভিন্ন বাজারে প্রস্তুত মাটির প্রতিমা ও পূজার সামগ্রী বিক্রি

ফরিদপুরের মধুখালীতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ

প্রকাশের সময়ঃ ০৯:০৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫