
যশোরঃ বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে যশোরের শার্শা উপজেলায় এক হাজার গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী ও ফলজ গাছ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঈদ সামগ্রী ও ফলজ গাছ বিতরন করেন উপজেলা বিএনপির প্রাধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধুর তত্বাবধানে ও ছাত্র বিষয়ক সম্পাদক শরীফুজ্জামান পরাগের সৌজন্যে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটে। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন শার্শা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি উসমান আলী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম লালটু, বিএনপি নেতা বক্তিয়ার রহমান, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনি ও আরঙ্গজেব, উপজেলা ছাত্রদলের নেতা আব্দুল শাওনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মো. সোহাগ হোসেন, বেনাপোল প্রতিনিধি 



















