০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের ফের রিমান্ডে

  • আব্দুর রহমান
  • প্রকাশের সময়ঃ ১২:১৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ২২৬ বার পড়া হয়েছে

ঢাকাঃ  রাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের করা মাহমুদুল হাসান হত্যা মামলায় সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়া সাবেক লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরের তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

দুই দিনের রিমান্ড শেষে মঙ্গলবার তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন তিন দিনের রিমান্ড অনুমোদন করেন।

এর আগে একই মামলায় গত ২৩ এপ্রিল আদালত তার প্রথম দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ২৭ এপ্রিল দ্বিতীয় দফায় আরও দুই দিনের রিমান্ড দেন আদালত।

গত ৩০ মার্চ রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আফজাল নাছেরকে গ্রেফতার করে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় চলমান আন্দোলনের সময় ছাত্র-জনতার একটি মিছিলে হামলা ও গুলির ঘটনা ঘটে। এতে মাহমুদুল হাসান (২৬) গুলিবিদ্ধ হন। পরে তাকে বাংলাদেশ কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর গত বছরের ২৬ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে মাদ্রাসাছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেফতার

সাবেক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের ফের রিমান্ডে

প্রকাশের সময়ঃ ১২:১৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬