
যশোরঃ যশোরের শার্শায় তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সম্রাট হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল (১ মে) শুক্রবার রাতে তাকে আটক করা হয়। গত বুধবার বিকেলে উপজেলার শালকোনা গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শিশুটি সহ তার তিন বান্ধবী এক সাথে শালকোনা গ্রামের এড়োখাল ব্রীজের পাশে কাঁশফুল তুলতে যাচ্ছিলো। পথে মধ্যে অভিযুক্ত যুবক শিশুটিকে জোর করে বাইসাইকেলে তুলে নিয়ে একটি পাটক্ষেতে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় শুক্রবার সকালে শিশুটির মা বাদী হয়ে শার্শা থানায় মামলা দায়ের করলে পলিশ অভিযান চালিয়ে রাতে অভিযুক্ত সম্রাট হোসেনকে আটক করে।
এব্যাপারে শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন বলেন, গোপন সংবাদের মাধ্যমে খবর আসে যে১০ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ খবর পাওয়ার সাথে সাথে আমি দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্তকে আটক করি। এ ঘটনায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
বেনাপোল (যশোর) প্রতিনিধি 



















