০৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার: অধরা গডফাদাররা!

যশোরঃ যশোরের শার্শায় ৮০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ইস্রাফিল হোসেন ও সাদ্দাম হোসেন নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাত ১১ ঘটিকার সময় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে যশোর ডিবি পুলিশের গণমাধ্যম শাখা। এর আগে বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ৩ ঘটিকার দিকে শার্শা থানাধীন বাগআঁচড়া ইউনিয়নের আমতলা এলাকা থেকে তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন উপজেলার আমলাই গ্রামের ইস্রাফিল হোসেন (২৪) ও বাগআচড়া সাতমাইল মাঠপাড়া এলাকার সাদ্দাম হোসেন (৩০)।

ডিবি পুলিশ জানায়, মাদক বেচা-কেনার গোপন সংবাদের মাধ্যমে এসআই বাবলা দাসের নেতৃত্বে ডিবি’র একটি চৌকস টিম নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের আমতলা এলাকার আরশাদ আলীর বাড়ির সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়। এসময় সন্দেহভাজন দুই যুবকের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তবে’ অপর একটি সূত্র জানান, ইস্রাফিল হোসেন ও সাদ্দাম হোসেনকে গ্রেপ্তারের সময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরবর্তী অজানা কারণে মোটরসাইকেলটি জব্দ না করে আসামীদের স্বজনদের কাছে হস্তান্তর করে ডিবি পুলিশ। সে কারণে স্থানীয়দের মণে বিভিন্ন প্রশ্নের ডালপালা গজিয়েছে।

আরোও জানা গেছে, ইস্রাফিল ও সাদ্দাম অনেকদিন ধরে মাদকদ্রব্য ইয়াবা কারবারির সাথে জড়িত, কিন্তু পূর্বে তারা একবারও গ্রেপ্তার হননি। বাগআঁচড়া ইউনিয়নের একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের পৃষ্ঠপোষকতায় তারা এই মাদকের কারবার চালিয়ে যাচ্ছে। মাঝেমধ্যে দুই একজন চুনোপুঁটিদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রেপ্তার করতে সক্ষম হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে গড়ফাদারা।

সচেতন মহলের দাবী মাদকের সাথে জড়িত, এবং পৃষ্ঠপুষককারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পারলে সমাজ থেকে মাদকের কারবার অনেকটাই কমে যাবে।

যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) সুজন কুমার মন্ডল জানান, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট জব্দ এবং প্রেপ্তারকৃত দুই আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

লক্ষ্মীপূজা ঘিরে মাগুরার বিভিন্ন বাজারে প্রস্তুত মাটির প্রতিমা ও পূজার সামগ্রী বিক্রি

শার্শায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার: অধরা গডফাদাররা!

প্রকাশের সময়ঃ ০৩:২৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬