০৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা–২০২৬ উদ্বোধন

মানিকগঞ্জঃ “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা—সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় মানিকগঞ্জেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ভূমিসেবা মেলা–২০২৬।

মঙ্গলবার (১৯ মে) দিবসটি উপলক্ষে সকাল সারে নয়টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা ভূমি অফিসে এসে শেষ হয়।

র‌্যালীতে রঙিন ব্যানার, ফেস্টুন, স্লোগান ও হরেক রকমের বাদ্যযন্ত্রে (ব্যান্ডের) তালে মুখরিত হয়ে উঠে। র‌্যালিতে বিভিন্ন সরকারি কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালে যুক্ত থেকে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। ভূমি অফিসের সামনে ভূমি মেলায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব )মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা প্রিয়াংকা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহরম আলী, সহকারী কমিশনার (ভূমি) রিক্তা আক্তার, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ শাহানুর ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও ডিজিটাল করার বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।

Tag :
About Author Information

জনপ্রিয়

১০ বছর পর হুইলচেয়ারে বসে ঘরের বাইরে বের হলেন জমেলা বেগম, পাশে জেলা প্রশাসক

মানিকগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা–২০২৬ উদ্বোধন

প্রকাশের সময়ঃ ০৫:০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬