
মানিকগঞ্জঃ আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানিকগঞ্জে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) সকাল দশটায় মানিকগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী নাসরিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নাজমুল হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মানিকগঞ্জ।
কর্মশালায় কোরবানির চামড়া সংরক্ষণের সঠিক পদ্ধতি, লবণ প্রয়োগ, মানসম্পন্ন সংরক্ষণ কৌশল এবং সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ইমাম,আলেম সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় অর্ধশতাধিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা চামড়া সংরক্ষণে বাস্তব অভিজ্ঞতা বিনিময় করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর গ্রহণ করেন।
প্রশিক্ষণে অংশ গ্রহনকারীরা বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী কোরবানির চামড়ার অপচয় রোধ এবং এর সর্বোচ্চ মূল্যায়ন নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেনন।
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ 



















