০৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জের ঘিওরে মৌমাছি ও জীববৈচিত্র্য রক্ষার দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জঃ বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে মানািকগঞ্জের ঘিওরে মৌমাছি ও পরাগায়নকারী পতঙ্গ রক্ষা এবং জীববৈচিত্র্য টিকিয়ে রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (২০ মে) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বারসিক’ এবং ‘গ্রীন কোয়ালিশন’-এর যৌথ উদ্যোগে উপজেলা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে গ্রিন কোয়ালিশন এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা কমরেড শামসুল আলম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক অজয় কুমার রায়।এর আগে স্বাগত বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়।

বারসিক উন্নয়নকর্মী মো. নজরুল ইসলাম এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বারসিক কর্মকর্তা সুবীর কুমার সরকার,ঘিওর প্রেসক্লাবের সভাপতি মোহসীন হীরা,সাংবাদিক আতাউর রহমান তোহা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষিতে মৌমাছির অবদান অপরিসীম, যা নিখুঁত পরাগায়নের মাধ্যমে খাদ্যশৃঙ্খল সচল রাখে। জলবায়ু পরিবর্তন ও মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহারে উপকারী এই পতঙ্গটি এখন হুমকির মুখে পড়ছে।এর সংরক্ষণ ও আবাসস্থল রক্ষায় সচেতনতা বাড়াতে সরকারি-বেসরকারি উদ্যোগের আহ্বান জানান। এসময় বারসিক, গ্রীন কোয়ালিশন, স্থানীয় পরিবেশকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Tag :
About Author Information

জনপ্রিয়

১০ বছর পর হুইলচেয়ারে বসে ঘরের বাইরে বের হলেন জমেলা বেগম, পাশে জেলা প্রশাসক

মানিকগঞ্জের ঘিওরে মৌমাছি ও জীববৈচিত্র্য রক্ষার দাবিতে মানববন্ধন

প্রকাশের সময়ঃ ০৬:২৪:২০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬