
মানিকগঞ্জঃ না ফেরার দেশে চলে গেলেন মানিকগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ও মানিকগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর নাসির উদ্দীন আহাম্মেদ যাদু মারা গেছেন।(
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২১ মে) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পারিবারিক সূত্রে জানাযায়, বৃহস্পতিবার সকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ্য হয়ে পরেন নাসির উদ্দীন আহাম্মেদ যাদুকে। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে পথিমধ্যেই মারাযান তিনি।
নাসির উদ্দীন যাদু কেবল একজন দূরদর্শী রাজনৈতিক নেতাই ছিলেন না। মানিকগঞ্জের সামাজিক অঙ্গনেও তাঁর অবদান ছিল অনস্বীকার্য। জনপ্রতিনিধি হিসেবে মানিকগঞ্জ পৌরসভার এই কাউন্সিলর সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়েছেন। বিপদে-আপদে তিনি ছিলেন স্থানীয় মানুষের এক সাহসী অভিভাবক ও পরম সুহৃদ। তাঁর বিনম্র ও মানবিক আচরণ এবং জনবান্ধব নেতৃত্ব দলমত নির্বিশেষে তাঁকে সবার প্রিয় মানুষে পরিণত করেছিল।
তাঁর এই আকস্মিক ও অকাল মৃত্যুতে মানিকগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
রাজনৈতিক সহকর্মী থেকে স্থানীয় সাধারণ মানুষ তাঁর এই মৃত্যকে মানিকগঞ্জের জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন।
নাসির উদ্দীন আহাম্মেদ যাদুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আব্বাসী,স্টাফ রিপোর্টার 



















