০৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জের বাংগরা বারসিক এর প্রাণ বৈচিত্র মেলা অনুষ্টিত

মানিকগঞ্জঃ রাসায়নিক সার ও বিষের ব্যবহার না করি,প্রাণ বৈচিত্র সুরক্ষা করি। আন্তর্জাতিক প্রাণবৈচিত্র দিবস ২০২৬ উপলক্ষে মানিকগঞ্জের বাংগরা এলাকায় বারসিক এর আয়োজনে এক প্রাণ বৈচিত্র মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১১ টায় সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের বাংগরা গ্রামের মোকসেদ আলীর বাড়ির আঙ্গিনায় এ মেলা অনুষ্ঠিত হয়। বেথুয়াজানি কৃষাণ কৃষাণী সংগঠন এ মেলার আয়োজন করে।

প্রাণ বৈচিত্র মেলায় গ্রীন কোয়ালিশন সংগঠনের সভাপতি মোঃ মুনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল বাসার আব্বাসী,জেলা নারী উন্নয়ন সংগঠনের সহ- সভাপতি আছমা আক্তার, বেতিলা মিতরা ইউনিয়ন গ্রীন কোয়ালিশনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মন্টু, বারসিক কর্মকর্তা শিমুল কুমার বিশ্বাস,বারসিক কর্মসূচি কর্মকর্তা কমল চন্দ্র দত্ত, সহযোগী কর্মসূচি কর্মকর্তা গাজী শাহাদত হোসেন বাদল, রেহেনা আক্তার প্রমূখ।

বক্তারা হারিয়ে যাওয়া প্রকৃতির দান বিষমুক্ত অচাষকৃত উদ্ভিদের গুরুত্ব তুলে ধরেন।

মেলায় বথুয়া, গিমা, হেলেঞ্চা, কাটানটে,কচু ও থানকুনিসহ মাঠের আইল, পুকুরপাড় ও ঝোপঝাড়ে অযত্নে বেড়ে ওঠা বিষমুক্ত বিভিন্ন প্রজাতির অচাষকৃত শাকসবজি, ভেষজ উদ্ভিদসহ ৬৫ প্রজাতির শাকসবজি ও ৬ প্রকারের জলজ প্রনী শামুখ প্রদর্শিত হয়।

Tag :
About Author Information

জনপ্রিয়

১০ বছর পর হুইলচেয়ারে বসে ঘরের বাইরে বের হলেন জমেলা বেগম, পাশে জেলা প্রশাসক

মানিকগঞ্জের বাংগরা বারসিক এর প্রাণ বৈচিত্র মেলা অনুষ্টিত

প্রকাশের সময়ঃ ০৬:১৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬