০৮:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গরিব মানুষের কল্যাণে দেশব্যাপী কার্যক্রম আরও বিস্তৃত হবে: মহাসচিব মোজাম্মেল হোসেন মোল্লা

মানিকগঞ্জঃ মানবকল্যাণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নারী উদ্যোক্তা উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাওয়া শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন-এর উদ্যোগে শিবালয় উপজেলা কেন্দ্রিক সাতটি ইউনিয়নের নেতৃবৃন্দকে নিয়ে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে ২০২৬) শিবালয়ের আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের সম্মানিত মহাসচিব জনাব মোজাম্মেল হোসেন মোল্লা। তিনি বলেন, “মানুষের কল্যাণই আমাদের মূল লক্ষ্য।

গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের কার্যক্রম আগামী দিনে আরও ব্যাপকভাবে পরিচালিত হবে। শুধু শিবালয় উপজেলায় নয়, দেশের বিভিন্ন অঞ্চলে আমাদের মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নারীদের আত্মনির্ভরশীল করে তোলা এবং নতুন নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এছাড়াও ডিজিটাল সেন্টার উন্নয়ন, তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ, ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা এবং আর্থিক সহযোগিতার মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

মতবিনিময় সভায় সংগঠনের নেতৃবৃন্দ নিজ নিজ এলাকার কার্যক্রম, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। তারা মানবিক ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডকে আরও বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা বলেন, সমাজের দরিদ্র ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন সেই দায়িত্ববোধ থেকেই মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস চালিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি এবং মানবকল্যাণে নিয়োজিত সকল মানুষের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Tag :
About Author Information

জনপ্রিয়

১০ বছর পর হুইলচেয়ারে বসে ঘরের বাইরে বের হলেন জমেলা বেগম, পাশে জেলা প্রশাসক

গরিব মানুষের কল্যাণে দেশব্যাপী কার্যক্রম আরও বিস্তৃত হবে: মহাসচিব মোজাম্মেল হোসেন মোল্লা

প্রকাশের সময়ঃ ০৬:৩৬:২৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬