
মানিকগঞ্জঃ মানিকগঞ্জের দৌলতপুর ও সদর উপজেলায় এক রাতে পৃথক দুই ঘটনায় ডাকাত সরদারসহ তিনজন নিহত ও একজন আহত হয়েছে।
নিহতরা হলেন,মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের উত্তর পুটাইল এলাকায় মুনছের আলীর ছেলে সজিব (২৮)। দৌলতপুর উপজেলার বাঁচামারা এলাকার আমিনা বেগম (৩০) ও তার দেড় বছর বয়সী শিশু সন্তান। আহত হন বেগমের স্বামী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের উত্তর পুটাইল এলাকায় সজিব (২৮) নামে এক ব্যক্তি নিহত হন। স্থানীয়দের দাবি, তিনি একটি ডাকাত দলের নেতৃত্ব দিতেন।
প্রাথমিক তথ্যমতে, পূর্ব বিরোধের জেরে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রবিবার সকালে সদর থানার ওসি মোঃ ইকরাম হোসেন পুলিশ ঘটনাস্থলে যান যান এবং মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেন।
অন্যদিকে একি রাতে (শনিবার) দৌলতপুর উপজেলার বাঁচামারা এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আমিনা বেগম (৩০) ও তার দেড় বছর বয়সী শিশু সন্তান নিহত হয়। এ সময় গুরুতর আহত হন আমিনা বেগমের স্বামী। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।মর্মান্তিক এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুরিশ আলামত সংগ্রহ করে তদন্ত কার্যক্রম শুরু করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, পৃথক দুই ঘটনায়ই তদন্ত চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে এক রাতে তিনটি ঘটনা ঘটে যাওয়ায় এসব এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাগুলোর তদন্ত শুরু করেছে।
স্টাফ রিপোর্টারঃ 



















