০৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জের দৌলতপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মানিকগঞ্জঃ মানিকগঞ্জের দৌলতপুরে একশত গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (১ লা জুন) রাত বারো ঘটিকার দিকে উপজেলার চকমিরপুর এলাকায় অভিযান চালিয়ে চেয়ারম্যান বাড়ীর মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছে দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আবু রায়হান।

গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার চকমিরপুর মধ্যপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে নুরুল ইসলাম (১৯) এবং একই এলাকার মোঃ মফিজুল ইসলামের ছেলে নীরব হোসেন (১৮)।

​পুলিশ সূত্রে জানাযায়, সোমবার দিনগত রাতে দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আবু রায়হান সংগীয় ফোর্সসহ এলাকায় রাত্রীকালীন মোবাইল ডিউটি করছিলেন। রাত ১১টা ৫৫ ঘটিকার সময় দৌলতপুর বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদ পান যে, চকমিরপুর চেয়ারম্যান বাড়ীর মোড়ে পাকা রাস্তার ওপর দুজন মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদটির সত্যতা যাচাইয়ের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে পুলিশ ঘটনাস্থলে যান। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে সঙ্গীয় ফোর্সের সহায়তায় পুলিশ তাদের হাতেনাতে ধৃত করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃতদের দেহ তল্লাশি করে নুরুল ইসলামের কাছ থেকে ৫০ গ্রাম এবং নীরব হোসেনের পকেট থেকে ৫০ গ্রামসহ সর্বমোট ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই গাঁজার আনুমানিক অবৈধ বাজার মূল্য প্রায় ৪,০০০ টাকা। পরে রাত ১২টা ২০ মিনিটের দিকে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে মাদকদ্রব্য জব্দ করা হয়।

এই ঘটনায় এসআই মোঃ আবু রায়হান বাদী হয়ে ধৃত আসামিদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন। (এফআইআর নং-২, তারিখ: ০২ জুন, ২০২৬)।

দৌলতপুর থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নয়ন মিয়াকে মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

সারাদেশে পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে শার্শায় বিএনপির প্রতিবাদ মিছিল

মানিকগঞ্জের দৌলতপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশের সময়ঃ ০৫:৫৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬