০২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যাচেষ্টা মামলায় সেলিম প্রধানসহ চারজনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

  • আব্দুর রহমান
  • প্রকাশের সময়ঃ ০৩:৪৪:০১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ৩২১ বার পড়া হয়েছে

ঢাকাঃ জুলাই আন্দোলনের সময় রাজধানীর গুলশান এলাকার বাঁশতলায় নাজিম উদ্দিনকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধান, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারসহ চারজনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।অন্য দুই আসামি হলেন-সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ স্বপন এবং মুন্সীগঞ্জের শ্রীনগর থানার স্বেচ্ছাসেবক দলের সদস্য সজল ঘোষ।

প্রসিকিউশন পুলিশের এসআই মোক্তার হোসেন জানান, মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই মো. মোশারফ আদালতে আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
নির্ধারিত দিনে তাদের আদালতে হাজির করা হলে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বলেন, রাষ্ট্রপক্ষ গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করে, অন্যদিকে আসামিপক্ষ আবেদনটি নাকচের দাবি জানায়। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত চার আসামিকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন এবং পরে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই আন্দোলনের সময় গুলশানের বাঁশতলা এলাকায় গুলিবিদ্ধ হন নাজিম উদ্দিন। অভিযোগে বলা হয়, তার শরীরে প্রায় ১৮০টি ছররা বা বুলেটের আঘাত লাগে। দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে তিনি গত বছরের ফেব্রুয়ারিতে এ মামলা দায়ের করেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবলারদের প্রীতি ম্যাচ, ১-০ গোলে জয়ী সোনালী অতীত ক্লাব

হত্যাচেষ্টা মামলায় সেলিম প্রধানসহ চারজনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

প্রকাশের সময়ঃ ০৩:৪৪:০১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬