০৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির বাবার মৃত্যু নিয়ে ভুল তথ্য প্রচার করায় চাকরি হারালেন উপস্থাপিকা

  • ক্রিড়া ডেস্ক
  • প্রকাশের সময়ঃ ১২:৫০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

ক্রিড়া ডেস্কঃ বিশ্বকাপ চলাকালে লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর খবর নিশ্চিত না করেই ঘোষণা দেওয়ার পরই শুরু হয় তীব্র বিতর্ক। শেষ পর্যন্ত নিজের চাকরি থেকে এক উপস্থাপিকাকে পদত্যাগ করতে হয়েছে।

ঘটনাটি ঘটে আর্জেন্টিনার একটি টিভি শো চলাকালে। বিশ্বকাপে আলজেরিয়া বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ চলার সময় মাঠে মেসিকে আবেগঘন অবস্থায় দেখা যাওয়ার পর দর্শকদের মধ্যে নানা আলোচনা শুরু হয়। সেই সময় লাইভে পেনা দাবি করেন, মেসির বাবা মারা গেছেন এবং এই কারণেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।

তবে এই তথ্য দ্রুতই প্রশ্নের মুখে পড়ে। কিছুক্ষণের মধ্যেই মেসি পরিবারের পক্ষ থেকে জানানো হয়, হোর্হে মেসি জীবিত আছেন। তিনি কিছু স্বাস্থ্যগত সমস্যার কারণে চিকিৎসাধীন থাকলেও মৃত্যুর খবর সম্পূর্ণ ভুয়া। ভুল তথ্য ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়।

যাচাই ছাড়া এমন সংবেদনশীল খবর প্রচারের দায় নিয়ে প্রশ্ন ওঠে উপস্থাপিকা এবং সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলের ভূমিকা নিয়েও। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রকাশ্যে ক্ষমা চান ফ্লোরেনসিয়া পেনা। যদিও তিনি জানান, সম্প্রচারের সময় প্রযোজনা টিমের তথ্যের ভিত্তিতেই তিনি এ কথা বলেছিলেন। এরপর ভুল তথ্য প্রচারের দায় স্বীকার করে নেন তিনি।

কিন্ত এতেও সমালোচনার রেশ কমেনি। শেষ পর্যন্ত বিতর্কের জেরে লুজু টিভি থেকে সরে দাঁড়ান এই উপস্থাপিকা। চ্যানেল কর্তৃপক্ষও জানায়, যথাযথ যাচাই ছাড়া এমন স্পর্শকাতর তথ্য প্রচার করা তাদের নীতিমালার পরিপন্থী। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে আরও কঠোর নজরদারির কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

About Author Information

জনপ্রিয়

মাগুরায় যুবদল নেতাকে গুলি করে হত্যা

মেসির বাবার মৃত্যু নিয়ে ভুল তথ্য প্রচার করায় চাকরি হারালেন উপস্থাপিকা

প্রকাশের সময়ঃ ১২:৫০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬