
ঢাকাঃ “বিপদে পাশে, নিরাময়ের আশ্বাসে” এই স্লোগানকে সামনে রেখে ঢাকার আশুলিয়ার কবিরপুরে ধনী-গরীব সবার জন্য জাকির ফ্রি হেলথকেয়ার এর যাত্রা শুরু হয়েছে।
শুক্রবার(৩জুলাই) সকাল থেকে কবিরপুর ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর স্থায়ী কার্যালয়ে এই চিকিৎসা সেবা শুরু হয়। চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন কবিরপুর অঞ্জনা মডেল হাই স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক আব্দুল কুদ্দুস মৃধা, প্রতিষ্ঠানটির স্বপ্নদ্রষ্টা চ্যানেল আই এর সাংবাদিক জাকির হাসান, স্থানীয় মসজিদের সভাপতি খালিদ শিকদার, সমাজকর্মী আব্দুল জলিল, আবির রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।
স্থানীয় সূত্রে জানায়, সবার জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে ওই অঞ্চলের প্রায় ৭ টি গ্রামের মানুষের জন্য এমবিবিএস ও বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা রোগী দেখে চিকিৎসা পত্র প্রদান করা হয়েছে।
স্থায়ীভাবে এ কার্যক্রম চলবে বলে জানান সমিতির নেতৃবৃন্দ।
সকালে ডাক্তার আবুল বাশার রনি এমবিবিএস রোগীদের মাঝে চিকিৎসা পত্র দেয়া শুরু করেন। সমিতির নেতৃবৃন্দ জানান, জাকির ফ্রি হেলথকেয়ার সপ্তাহের প্রতি শুক্রবার ও মঙ্গলবার রোগীদের চিকিৎসা পত্র প্রদান করবেন।
রোগীরা জানায়, বিনা পয়সায় এই চিকিৎসা পত্র পেয়ে তারা অত্যন্ত আনন্দিত ও নিরাপদ মনে করছেন এবং এই চিকিৎসা কেন্দ্রটি চালু করায় এলাকার মানুষের অর্থ ও সময়ের সাশ্রয় হয়েছে। সমিতির সদস্যরা আরও জানান তারা এ অঞ্চলের প্রতিটি মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে চান।
নিজস্ব প্রতিবেদকঃ 



















