০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার স্বামী আটক,পরিবারের দাবি হত্যা

মাগুরাঃ মাগুরার শ্রীপুর উপজেলায় সালেহা বেগম (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর সকালে বাড়ির অদূরে একটি আমগাছে গলায় রশি পেঁচানো মৃত মরদেহটি উদ্ধার হয়।

নিহত সালেহা বেগম উপজেলার হোগলডাঙ্গা গ্রামের মৃত কহর আলী বিশ্বাসের কন্যা এবং ইছাপুর গ্রামের তারিকুল ইসলামের স্ত্রী।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী তারিকুল ইসলামকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।
নিহতের পরিবারের দাবি, এটি কোনো সাধারণ আত্মহত্যা নয়। সালেহাকে তার স্বামী ও তার পরিবারের লোকজন গলা টিপে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দিতে লাশ গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছিলো।

এমনকি পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মরদেহটি তার স্বামী গাছ থেকে নামিয়ে ফেলেন। এই ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনেরা। এ বিষয়ে নিহতের ভাই সলেমান বিশ্বাস বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শ্রীপুর থানা অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া জানিয়েছেন, খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে ইতোমধ্যে নিহতের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে সোলার প্যানেল স্থাপনে উদ্যোক্তা তালিকাভুক্তির অবহিতকরণ সভা

শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার স্বামী আটক,পরিবারের দাবি হত্যা

প্রকাশের সময়ঃ ০৪:৪১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬