১০:২৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোল বন্দর পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরিদুল, আমদানি-রপ্তানি বৃদ্ধির আহ্বান

যশোরঃ দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরের মাধ্যমে আমদানি-রপ্তানি বাণিজ্য আরও গতিশীল ও সহজ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন যশোরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেনাপোল কাস্টমস হাউসে আমদানি-রপ্তানি বাণিজ্য গতিশীল করা এবং বন্দরের সার্বিক বিষয় নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, বেনাপোল স্থলবন্দর দেশের অন্যতম প্রধান আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র। এ বন্দরের মাধ্যমে আমদানি-রপ্তানি প্রক্রিয়া সহজ ও দ্রুত করা গেলে জাতীয় অর্থনীতি আরও সুদৃঢ় হবে।

তিনি ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ বজায় রাখার পাশাপাশি রাজস্ব আদায় বাড়াতে কাস্টমস কর্মকর্তাদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক, সাবেক সংসদ মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খাইরুজ্জামান মধু, মহসিন কবীর, পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিনসহ কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি, বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

সভায় ব্যবসায়ী প্রতিনিধিরা আমদানি-রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও তাদের দাবির কথা তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

Tag :
About Author Information

জনপ্রিয়

বেনাপোল বন্দর পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরিদুল, আমদানি-রপ্তানি বৃদ্ধির আহ্বান

বেনাপোল বন্দর পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরিদুল, আমদানি-রপ্তানি বৃদ্ধির আহ্বান

প্রকাশের সময়ঃ ০৯:৩১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬