০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নকলায় সাপসহ সাপের কামড়ে আহত মেয়েকে নিয়ে হাসপাতালে বাবা

  • শেরপুর প্রতিনিধি
  • প্রকাশের সময়ঃ ০৪:৪৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

শেরপুরঃ শেরপুরের নকলায় সাপের কামড়ে আহত মেয়েকে হাসপাতালে নেওয়ার সময় সঙ্গে করে সেই জীবন্ত সাপকেও নিয়ে হাজির হয়েছেন বাবা। ব্যতিক্রমী এ ঘটনায় হাসপাতাল ও এলাকায় তৈরি হয়েছে কৌতূহল। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে নকলা পৌর শহরের দড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সাপের কামড়ে আহত তরুণীর নাম রিয়া মনি (২০)। তিনি ওই গ্রামের আকাব্বর আলীর মেয়ে।

স্থানীয়রা জানান, সকালে বাড়িতে থাকা অবস্থায় রিয়া মনিকে সাপে কামড় দেয়। মেয়ের চিকিৎসায় সময় নষ্ট না করে তার বাবা আকাব্বর আলী প্রথমে সাপটিকে ধরে একটি ব্যাগে ভরে ফেলেন। পরে মেয়েকে নিয়ে দ্রুত নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান তিনি। এ সময় তার সঙ্গে ছিল কামড় দেওয়া জীবন্ত সাপটিও।

পরে রিয়া মনিকে অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে। তবে পরীক্ষা করে দেখা গেছে, রিয়া মনিকে কামড় দেওয়া সাপটি বিষধর নয়। রোগী মানসিকভাবে ভেঙে পড়ায় স্বজনরা উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহে নেওয়ার সিদ্ধান্ত নেন।

মেয়ের জীবন বাঁচাতে দ্রুত হাসপাতালে ছুটে যাওয়া এবং সঙ্গে জীবন্ত সাপ নিয়ে আসার ঘটনায় আকাব্বর আলীর এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে সোলার প্যানেল স্থাপনে উদ্যোক্তা তালিকাভুক্তির অবহিতকরণ সভা

নকলায় সাপসহ সাপের কামড়ে আহত মেয়েকে নিয়ে হাসপাতালে বাবা

প্রকাশের সময়ঃ ০৪:৪৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬