০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষাব্যবস্থায় সেশনজট নিরসনে কাজ করছে সরকার; শিক্ষামন্ত্রী

ঢাকাঃ শিক্ষাব্যবস্থায় সেশনজট নিরসন করা হবে, সে লক্ষে কাজ চলছে, পাশাপাশি শিক্ষা ব্যবস্থায় পরিমার্জন করা হয়েছে, পর্যায়ক্রমে আরও পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী

শনিবার (১১ জুলাই) দুপুরে সাভারে বেসরকারি গণ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বৃত্তিপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। অনুষ্ঠান শেষে শিক্ষা ব্যবস্থা নিয়ে গনমাধ্যমকর্মীদের নানা প্রশ্নের উত্তর দেন মন্ত্রী।

এসময় মন্ত্রী জানান, সিলেবাস কারিকুলামে সময়মতো শিক্ষা কার্যক্রম শেষ করা হবে, সেশনজট মুক্ত শিক্ষা হবে। কর্মমুখী ও আনন্দময় শিক্ষা ব্যবস্থার উদ্যোগ নেয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, শিক্ষা ব্যবস্থায় পরিমার্জন করা হয়েছে, পর্যায়ক্রমে আরও পরিবর্তন আনা হবে। সরকারী ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর বৈষম্য নিরসনে উদ্যোগ নেয়া হয়েছে। বৃত্তি প্রদান শুরু করা হয়েছে।

সম্প্রতি ঢাকা বিভাগে নির্ধারিত সময়ের আগে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে দোষীকে শাস্তির আওতায় আনার কথাও জানান মন্ত্রী।

অনুষ্ঠানে গন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফুয়াদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দীন, ঢাকা ২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দীনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডীন, শিক্ষক ও শিক্ষার্থীরা।

Tag :
About Author Information

জনপ্রিয়

শেরপুরে মাদ্রাসাছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেফতার

শিক্ষাব্যবস্থায় সেশনজট নিরসনে কাজ করছে সরকার; শিক্ষামন্ত্রী

প্রকাশের সময়ঃ ০৩:৫৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬