
ঢাকাঃ আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান গাঁজাসহ ৪ আসামীকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।
বুধবার ( ১৫ জুলাই) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম । গতরাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা, শ্রী সম্রাট দাস (২৭), পিতা-শ্রী মনিন্দ্র বাবু, মোঃ হাবিবুর রহমান (২৮), পিতা-মোঃ আব্দুর রউফ, মোঃ বিপ্লব (২৪), পিতা-মোঃ ওহাব আলী, মোঃ নাদিম হাসান (২১), পিতা-মৃত মোবারক হোসেন।
সূত্র জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভিন পুলিশ সুপারের নির্দেশনায় আশুলিয়া থানা পুলিশের একটি অভিযানিক দল আশুলিয়ার জিরাবো এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৫ কেজির অধিক গাঁজাসহ আসামিদের গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও মাদকমুক্ত, সন্ত্রাস দমন কার্যক্রম সহ অপরাধ নির্মূলে আশুলিয়া থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছে পুলিশ।
নিজস্ব প্রতিবেদকঃ 



















